• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদপুরে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে মোঃ নওশাদ (১০) নামে এক মাদ্রাসা ছাত্র ও তাজবীদ নামের মাত্র তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (২৪ মে) ছিপাতলী ইউনিয়ন পরিষদস্থ আলমের কুম এলাকার আব্দুল হামিদ সওদাগরের বাড়ির মোঃ আইয়ুবের পুত্র উল্লেখিত ইউপির একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ নওশাদ বেলা সাড়ে ১২ টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে আশপাশের ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত: ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একইদিন বিকাল পৌনে ৫ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীর বাড়ির মোঃ সুমনের মাত্র তিন বছর বয়সী পুত্র তাজবিদ খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ তাজবিদের সাড়া শব্দ না পেযে স্বজনরা খোঁজা শুরু করলে তাকে পুকুরের পানিতে ভাসমান দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ও দায়িত্বরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু শুক্রবার সন্ধ্যার দিকে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র নওশাদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা মোহাম্মদপুর এলাকায় পানিতে ডুবে উক্ত তিন বছর বয়সী শিশুর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এক-ই দুই মৃত্যু ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category