• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুন্ডে গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারক দম্পতি কোটি টাকা হাতিয়ে নেয়ায় র‍্যাব’র হাতে গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম :
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে প্রতারক এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৯৬০টি ইয়াবাও জব্দ করা হয়।

গতকাল দুপুরের দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। এর আগের রাতে সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দু’জন হলেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহামুদাবাদ এলাকার বাসিন্দা মমতাজ বেগম (৪২) ও তার স্বামী মুজিবুর রহমান (৪৮)।

র‍্যাব জানান, মমতাজ নিজেকে এনএসআই চট্টগ্রামের উপ-পরিচালক পরিচয় দিয়ে মনজুর আলম নামে এক যুবককে চাকরি দেয়ার প্রলোভন দেখান। এ জন্য তিনি ওই যুবকের কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। ওই যুবক তার ভগ্নিপতি, মামা, বন্ধু সহ তিন জন কে মমতাজ বেগমের কাছে চাকরির জন্য নিয়ে যান এবং ২০২১ সালের ২২ নভেম্বর তাকে ৩৪ লাখ ২৫ হাজার টাকা দেন।

কিন্তু, তাদের চাকরি দিতে না পারায় তারা মমতাজ বেগম ও তার স্বামীর কাছে গিয়ে টাকা ফেরত চান। মমতাজ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা খোঁজ নিয়ে জানতে পারেন তিনি এনএসআইয়ের কোনো কর্মকর্তা নন। র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ উল আলম জানান, তারা দু’জন-ই এনএসআইয়ের পরিচয় দিতেন। চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়ার পরেই এনএসআই সদস্যদের সহায়তায় পৌর সদরের প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তারা এ ভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করেন কর্মকর্তারা।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত ওই প্রতারক দম্পতির মধ্যে মমতাজ বেগমের কাছ থেকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা পরিচয় সহ শতাধিক পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাবের দায়ের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দম্পতিকে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category