• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম শহরের বায়েজিদে ঋণের প্রলোভনে দেখিয়ে ২৫ লাখ টাকা আত্মসাত : গ্রেপ্তার ২

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম : আস্থা মাল্টিপারপাসে ১০ হাজার টাকা জমা দিলে মিলবে ১ লাখ টাকার ঋণ, ২০ হাজারে ২ লাখ। সাথে থাকবে পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা ভাতা ও। এ রকম লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয়া হয় প্রায় ২৫ লাখ টাকা। পরে ঋণ না পেয়ে ওই অফিসের দু’জনকে আটক করে পুলিশে দিলে বেরিয়ে আসে প্রতারণার আসল চিত্র।

শনিবার বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন কুয়াইশ রোড এলাকার তারেক বিল্ডিংয়ের ৫ম তলা থেকে দু’জনকে আটক করে ভুক্তভোগীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। বর্তমানে পুলিশের খাঁচায় বন্দী দু’জন হলেন মেহেদী হাসান সবুজ (৩৭) এবং মোঃ জাফরুল হাসান খান (৩১)।

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, শনিবার ওই এনজিওর সদস্যদের ঋণ দেয়ার কথা ছিলো। তবে, সদস্যরা অফিসে গিয়ে জানতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে। পরে সদস্যরা ওই এনজিও’র সাথে সম্পৃক্ত দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় আনার পর তাদের প্রতারণার পুরো ঘটনা জানতে পারি।

পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন কুয়াইশ রোড এলাকায় আটক ব্যক্তিরা ‘আস্থা মাল্টিপারপাস সার্ভিস লিমিটেড’ নামে একটি বেসরকারি এনজিওর অফিস খোলেন। গত এক মাস ধরে ওই এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কাছে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এনজিও’র সদস্য হওয়ার প্রস্তাব দেন। একই সাথ তাদের আরও কয়েকজন কে সদস্য করার কথা বলে।
পরে সদস্য হওয়ার জন্য ভুক্তভোগীরা অফিসে গেলে অভিযুক্তরা তাদের জানায়, এককালীন ১০ হাজার টাকা সঞ্চয় দিলে সপ্তাহের মধ্যে ১ লাখ টাকা এবং ২০ হাজার সঞ্চয় দিলে ২ লাখ টাকা ঋণ দিবে। এছাড়াও সদস্যদের পরিবারের কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা ভাতা সহ নানান সুযোগ-সুবিধা দেয়া হবে।

অভিযুক্তদের কথা বিশ্বাস করে ভুক্তভোগীরা প্রত্যেকে ২০ হাজার টাকা দিয়ে সদস্যপদ নেয়। ভুক্তভোগীরা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা জামানত দেয়। পরে তাদের একটি সঞ্চয় ও ঋণ বই দেন অভিযুক্তরা। এসময় অভিযুক্তরা সদস্যদের সঞ্চয় ও ঋণ বইয়ে কাজ আছে বলে নিয়ে যায় এবং জানায় তাদের ঋণ দেয়া হবে।
সেই অনুযায়ী, শনিবার সকালে ওই এনজিও অফিসে গেলে তালাবদ্ধ দেখতে পায় ভুক্তভোগীরা। পরে ভুক্তভোগীরা জানতে পারেন, অভিযুক্তরা ঋণ দেবেন বলে এ রকম অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে টাকা। ঋণের টাকা না দেয়ায় মেহেদী হাসান সবুজ এবং মোঃ জাফরুল হাসান খানকে আটক করে ভুক্তভোগীরা থানায় নিয়ে গেছে।

তবে, এ ঘটনায় আরও দু’অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় বায়েজিদ থানায় ভুক্তভোগীদের মধ্যে একজন সদস্য তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, প্রায় ২৫০ থেকে ৩০০ জনের কাছ থেকে সদস্য ফি সহ বিভিন্ন কারণে জামানত হিসাবে টাকা নেয়। পরে আটকদের দেখানো মতে অফিস থেকে ১২৭টি সঞ্চয় ও ঋণ বই এবং ৫৭৬টি সদস্য আবেদন ফরম জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category