• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গত শুক্রবার ( ৩১ মে) দিবাগত রাত ১০টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের এক নির্মানাধিন বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার ও ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাটরাসিম গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম প্রামানিক (৩২) ও আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের আফছার আলীর ছেলে গোলাম রাব্বানী ওরফে রাব্বি (৩৫)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের গোলাম রাব্বানী ওরফে রাব্বিসহ তার সহযোগিরা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন করে আসছিল। গত শুক্রবার রাতে ওই গ্রামে মাদকের চালান বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ মাদক কারবারি গোলাম রাব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার (১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category