• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গোদাগাড়ীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১০১২ লিটার চোলাইমদ-সহ ৩জন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৩১ মে) সকাল সোয়া ১০টায় গোদাগাড়ী থানাধীন সুন্দরপুর দলদলা গ্রামের মনোরঞ্জন সরদারের বসতবাড়ীর মধ্যে থেকে চোলাইমদ সহ তাদের গ্রেফতার করা হয়। তবে মনোরঞ্জন পালিয়ে তায়।

এ সময় তার বসতঘর থেকে ১০১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো: ডাবলু টুডু (২৭), সে গোদাগাড়ী থানার নন্দাপুর গ্রামের মৃত সুবল টুডু ছেলে, লক্ষন সরেন (২৪), সে একই এলাকার মৃত বাবলু সরেনের ছেলে ও মোঃ কোরবান আলী (৪৮), সে সুন্দরপুর গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন করে গোদাগাড়ী থানা এলাকা-সহ বিভিন্ন মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে ।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category