• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা-সহ মাদক চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৬ জুন) দিনগত পৌনে ১টায় নওগাঁ জেলার পতœীতলা থানাধীন ঘোষনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা সাড়ে ৪৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ নুর নবী(৩৮), সে নওগাঁ জেলা পতœীতলা থানার মোঃ নবির উদ্দিনের ছেলে, রজনী কান্ত (৩২), সে একই থানার চাঁপড়া এলাকার রামপদের ছেলে ও মোঃ নবী (৩০), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার মোঃ ইসাহাকের ছেলে।

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নওগাঁ জেলার পতœীতলা থানাধীন ঘোষনগর এলাকায় কতিপয় সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্যরা অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান-সহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নীত স্থানে অভিযান চালিয়ে ৩জন ব্যক্তিকে ২টি বস্তা ভর্তি গাঁজা-সহ আটক করা হয়। এ সময় উপস্থিত জনতার সম্মুখে বস্তা তল্লাশী করে ৪৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারীরা জানায়, তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে নওগাঁ-সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার পতœীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category