• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

শেরপুরে গোয়াল ঘর থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদ আকন্দ আকন্দ (৪৫) নামে এক স্কুল শিক্ষকের গলায় ফাঁসি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ের গবরীকুড়া গ্রামে নিজ গোয়াল ঘরে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, নিহত শিক্ষক মাসুদ আকন্দ ঘটনার রাতে গভীর রাত পর্যন্ত টিভিতে খেলা দেখছেন। খেলা দেখার পর সে ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে শেষ রাতে কোন এক সময় সে নিজ গোয়াল ঘরের ধরনার সাথে রশি দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে তার স্ত্রী গোয়াল ঘর থেকে গরু বের করতেে গিয়ে দেখে তার স্বামী গলায় ফাঁসি অবস্থায় ধরনার সাথে ঝুলছে। পরে তার ডাক চিৎকারে বাড়ির পরে আশ পাশের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ জানান, রাতে আমরা একসাথে টিভিতে খেলা দেখেছি। পরে সে চলে যায়। সে যে এমন কাজ করবে সেটা কল্পনার বাইরে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category