• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের পটিয়ায় মোবাইলে হবু স্বামীর সাথে ঝগড়া, অতপর: মেহেদী অনুষ্ঠানের পূর্বেই আত্মহত্যা হবু স্ত্রীর

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের আগে গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২২) নামে এক হবু স্ত্রী আত্মহত্যা করেছে বলেছে জানা গেছে।
রিমা উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হীরা তালুকদার বাড়ির বাচা মিয়ার কন্যা। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এমন মর্মস্পর্শী ঘটনাটি ঘটে। বিয়ের যৌতুক হিসেবে ফার্নিচার দেরিতে দেয়াকে কেন্দ্র করে হবু স্বামীর সাথে নাকি মোবাইলে ঝগড়া হয় ওই তার। ঝগড়ার এক পর্যায়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।

রীমার বড়বোন রুমি আকতার বলেন, ওই দিন রাতে তাদের মেহেদী অনুষ্ঠান ছিলো। পরদিন (শুক্রবার) দুপুরে বিয়ে হওয়ার কথা ছিলো বিয়ে।
পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোনো যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে বলে তাদের অভিযোগ। এর দু’দিন আগে বরযাত্রীর খরচ বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেয়া হয়েছে বলে তাদের দাবি। এরপর ফার্নিচার চাইলে তাতেও তাদের পরিবার রাজি হয়। কিন্তু, মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সাথে তার হবু স্বামীর ঝগড়া হয়। সে একটি চিরকুটও লিখে গেছে। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে বলে নিহতার বোন রুমি দাবি করে জানান।

জানা গেছে, রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ আল আরাফা ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসার হিসেবে চাকুরী রত: বলে জানা গেছে। মোরশেদ তাদের একই এলাকার মফিজুর রহমানের পুত্র। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাওয়ার পর আসল ঘটনা কি ছিলো তা জানা যাবে বলে ও জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category