• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরের, লালপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোর জেলার লালপুরের চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাছেড়া গ্রাম থেকে শিউলী বেগম (২৩ ) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৯ জুন ( শনিবার) উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাছেরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রীর শয়নকক্ষ থেকে তার হাত মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে ৩ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে বাড়িতে ছিল। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এদিকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘নিহত শিউলি ও তার মেয়ে ওই বাড়িতে থাকতেন। ৩ দিন ধরে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাড়িতে ছিল। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘শিউলির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category