• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ সোমবার, ১ জুলাই, ২০২৪

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের প্রলোভনে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুল ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ধর্ষিতার মা জামিলা বেগম বাদী হয়ে রবিবার রাতে কমলগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসন আলীর ছেলে মো. জালাল আহমদ(২০) নামে ২ জনকে কমলগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। জানা যায়, নির্যাতিতা স্কুল ছাত্রীর বাড়ীর পাশেই আসামীর আত্বীয় বাড়ী হওয়ার সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুযোগে সিদ্দিকুর রহমান সিয়াম(১৯) ও তার সহযোগি মো. জালাল আহমদ(২০) প্রায়ই তাদের বাড়ীতে আসা-যাওয়া করত।

এ ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কু-প্রস্তাব দেয় সিদ্দিকুর রহমান সিয়াম। স্কুল ছাত্রী প্রস্তাবে রাজি না হওয়ায় তার মোবাইল ফোনে হুমকি। গত ২৬ জুন সকাল ১০টায় স্কুল ছাত্রী প্রাইভেটের যাওয়ার সময় ভানুগাছ রেল স্টেশনের পাশে আসা মাত্র অভিযুক্তরা জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে পরিবারে লোকজন অনেক খোঁজাখোঁজির মেয়েটিকে তারা পাননি। এদিকে গত ২৭ জুন বিকালে শিক্ষার্থী একাই বাড়ীতে ফিরে আসে। নির্যাতিত ছাত্রীর কাছ থেকে পরিবারের লোকজন জানাতে পারেন যে উল্লেখিত আসামীরা তাকে অপহরন করে সিলেট নিয়ে গিয়ে তাকে ধর্ষন করেছে। পরে শিক্ষার্থী সুযোগ পেয়ে ধর্ষকদের কাছ থেকে পালিয়ে আসে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা জামিলা বেগম বাদি হয়ে দুইজনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা নং-২১। ধর্ষনের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।কমলগঞ্জ থানার অসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান, নির্যাতিত কিশোরী চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category