এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
থানায় জোরপূর্বক আটক করে রেখে নির্যাতন ও মামলার ভয় দেখিয়ে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ৩ পুলিশ সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
৫ আসামিরা হলো, খুলশী থানার এসআই সুমিত বড়ুয়া, ইকবাল বিন ইউসুফ, এএসআই মোঃ এমদাদ, খুলশীর আমবাগান এলাকার ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর ও মোঃ ইয়াসিন।
গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক আজিজুল হক। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বায়েজিদের একটি মাদ্রাসা শিক্ষক। আসামিরা থানায় আটকে রেখে তার কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ছাড়া দেড় লাখ টাকার চেক ও স্ট্যাম্পে সই ও নেয়া হয়েছে জোর জবরদস্তি মুলক।
তিনি বলেন, আজিজুল হক একটি পুরাতন এসি কিনেছিলেন। সেটি কাজ না করায় তিনি একজনের মাধ্যমে তা নগরীর আমবাগানে একটি দোকানে বিক্রি করতে পাঠায়। সেটি ছিলো ইয়াছিনের দোকান। ইয়াছিন দাবি করে বসে এসিটি তার দোকান থেকে চুরি হওয়া এসি। একপর্যায়ে সেখানে আজিজুল হক হাজির হলে সাদা পোশাকের পুলিশ তথা এজাহারে বর্ণিত পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ক্রসফায়ারের হুমকি পর্যন্ত দেয়া হয়।
অবশ্য পরে তাকে ছেড়ে দেয়া হয় বলে ও জানান আইনজীবী মাহমুদুল হক।