স্টাফ রিপোর্টার
নওগাঁর মহাদেবপুর থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীকে ফের গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী জেলার পোরশা উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের মোঃ সোহরাব আলীর পুত্র আলম আলীকে পোরশা থানা পুলিশ ৯ জুলাই মঙ্গলবার গ্রেফতার করে।
পোরশা থানা পুলিশ তাকে নওগাঁ আদালতে নিয়ে যাওয়ার সময় এদিন বেলা আড়াইটার দিকে মহাদেবপুর বাসস্টান্ড এলাকা থেকে হ্যান্ডকাফ পড়িহিত অবস্থায় আসামী আলম আলী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ রাশিদুল হক রাশেদ জানান, মহাদেবপুর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামী আলম আলীকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান এলাকা থেকে ফের গ্রেফতার করেছে।