• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

এলজিইডিতে কর্মরত সার্ভে-ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪=0 / ৩১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ
এলজিইডিতে কর্মরত সার্ভে-ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান কার্যালয়ে এই মানববন্ধন করেন বঞ্চিত প্রকৌশলীরা।

মানববন্ধনে প্রকৌশলীরা বলেন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন করার সুযোগ বাংলাদেশে নেই। আমরা এই বৈষম্য মানবো না। চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস করে অন্য ট্রেডের প্রকৌশলীরা উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেডে) যোগদান করতে পারেন। অথচ একই মানের পড়াশোনা করে এলজিইডিতে ডিপ্লোমা-সার্ভে প্রকৌশলীদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদেরকে দশম গ্রেডে উন্নীত করতে হবে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রকৌশলীর(এলজিইডি) কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার মোঃ তাজুল ইসলাম জানান, আমাদেরকে উপসহকারী প্রকৌশলীর মর্যাদা দিতে হবে। স্বাধীন বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। বৈষম্যে অবসানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চাই। ডিপ্লোমা প্রকৌশলী যারা সার্ভেয়ার হিসেবে এলজিইডিতে কর্মরত আছেন তাদের সকলকে দশম গ্রেডে উন্নীত করে উপসহকারী প্রকৌশলীর মর্যাদা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category