• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে শেখ হাসিনা-কাদেরসহ ৪৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের চাচা মজির উদ্দিন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী মাছুফা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন। তিনি চারঘাট উপজেলার মাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি রায়হানুল হক, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় ২৫০ থেকে ২৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়ায় ২০ দলীয় রাজনৈতিক জোট আয়োজিত ‘সংবিধান ও গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসামিরা বিদেশি পিস্তল, দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো বড় হাঁসুয়া, রামদা, ধারালো ডেগার, চাইনিজ কুড়াল, হকিস্টিক, ধারালো ফালা, হাতুড়ি, লোহার রড, জিআই পাইপ, লাঠিসোঁটা, হাতবোমা, পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য বিস্ফোরকসহ সজ্জিত হয়ে হামলা করে। এতে ঘটনাস্থলে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের চাচা মজির উদ্দিন নিহত হন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ ও নিহতের স্ত্রী মাছুফা পৃথক এজাহার দিয়েছেন। মাছুফাকে বাদি করে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category