• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

প্রতারক চপলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় সাংবাদিকের মামলা দায়ের

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে ক্যামেরা বিক্রির নাম করে ১৫হাজার টাকা নিয়ে প্রতারণার জেরে কথিত সাংবাদিক চপলকে চড়-থাপ্পড়, দিয়েছে একদল গনমাধ্যমকর্মী।
রবিবার দুপুরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোন পত্রিকার ফটো-সাংবাদিক সৌরভকে একটি সেকেন্ডহ্যান্ড ক্যামেরা বিক্রির কথা বলে প্রতারক চপল। সরল বিশ্বাসে সৌরভ তাকে নগদ ১৫হাজার টাকা দিলেও গত ৪মাসে তাকে ক্যামেরা দেয়নি চপল। উল্টা নিজেকে সরকার দলীয় সাংবাদিক বলে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিলো।
গত (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নগরীর রেলগেট এলাকায় একটি মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ করার সময় চপলকে সেখানে পাওয়া যায়। কর্মসূচি শেষে সৌরভ তাকে ডেকে পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। সেখানে থাকা গণমাধ্যমকর্মীরা বিষয়টি শুনে কয়েকজন মিলে চপলকে চড়-থাপ্পড় মারে। এ সময় অন্যান্য গণমাধ্যমকর্মীরা চপলকে সরিয়ে দেয়।

সাংবাদিক রাতুল জানায়, সাংবাদিক মাসুদ রানা রাব্বানীকে কথিত সাংবাদিক উল্লেখ করে চপল একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করিয়েছে। কতবড় প্রতারক হলে একটা সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার করা যায়। সাংবাদিক মাসুদ রানা রাব্বানী গত ২১বছর যাবত সাংবাদিকতা পেশায় আছেন। তিনি দৈনিক বার্তা ও খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার নির্বাহী সম্পাদক তিনি। সামান্য তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে এই প্রতারক চপল লিখেছে অস্ত্র, লোহার জিআই পাইপ, কাঁঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারধর করে ছিলাফুলা রক্তাক্ত জখম করা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে ৩০/৪০জন সাংবাদিকের উপস্থিতে ঘটে যাওয়া ঘটনাকে এই রকম রং লাগিয়ে আবারও প্রমান করলো সে একজন প্রফেশনাল প্রতারক।

তাছাড়া প্রতারণা, বø্যাকমেইল এবং চাঁদাবাজি তাদের আয়ের একমাত্র উৎস। যাহা রাজশাহীর মূলধারার সাংবাদিক সমাজের অধিকাংশরাই জানেন। তাছাড়া চপল যে পত্রিকার কার্ড ঝুলিয়ে বেড়ায়, সেই পত্রিকা সাধারনত চোখে পড়ে না।
টাকা ফেরত না দেয়ার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে প্রতারক চপল এমন দাবি করে ভুক্তভোগী সাংবাদিক সৌরভ জানান, চপলের প্রকৃত পরিচয় ও চরিত্র জানতে হলে মোহনপুর তার নিজ গ্রামে খোঁজ নিলেই জানা যাবে।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুদ পারভেজ জানান, চপলের বিরুদ্ধে সাংবাদিক সৌরভ বাদী হয়ে প্রতারণা, চাঁদাবাজির একটি মামলা দায়ের করেছেন। বোয়ালিয়া মডেল থানার মামলা নং-১৪, তাং-৫/৯/২০২৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category