• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে থেতরাই ইউনিয়নের খারিজা লাটশালা, গোড়াইপিয়ারের চর, রামনিয়াসের চর, জুয়ান সতরা ও নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিরা ও চিনি বিতরণ করা হয়।

এসময় সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, থেতরাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান, ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন ও বিভিন্ন চরে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা পাড়ের মানুষজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category