• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জমি দখলে নিয়ে কৃষক-শ্রমিক-ছাত্রসহ ১১ জনের নামে মামলা, প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।
দেড় কোটি টাকার জমি দখলে নিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ভূমিদস্যু ও অত্যাচারীসহ দ্বায়েরকৃত মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করছেন এলাকাসী। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার ও জবরদখলে নেওয়া জমি ফেরত দেয়ার দাবী ভুক্তভোগীদের।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। জমি দখলের প্রতিবাদ করলে ১১ জনের নামে মিথ্যা মামলা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। গেলো ২৫/৯/২০ ইং তারিখে গাজীপুর সিনিয়র- জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতে সি আর ১৫৭০/২০২৪ একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন মহসিন খন্দকার নামের এক ব্যক্তি। যাহার ১ নং ও ২ নং আসামী ছাত্র ও শিক্ষানবিশ আইনজীবী। আর ৫ নং আসামী একজন সাধারণ কৃষক। ৬,৭,৮,৯,১০-১১ নং আসামি গামেন্টস শ্রমিক ও দিনমজুর দাবি জানিয়ে প্রায় শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে বিচারের দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা ব্যানার ও বুকে প্লেকার্ড নিয়ে মানববন্ধন করেন। এ সময় ভুক্তভোগী বক্তব্য দেন সিদ্দিক, রেহেনা, সাফিজ উদ্দিন। মানববন্ধনে বলা হয়, মহসিন খন্দকারের সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। ভুক্তভোগীরা বলেন, আমাদের জানমালের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর নিকট আকুল আবেদন জানাই এবং পৈত্রিক সম্পত্তি ফেরত চায়।

সম্পত্তি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনসহ সকল আইনশৃংখলা রক্ষাকারী ও প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানানো হয়। এব্যাপারে অভিযুক্ত মহসিন খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কারা মানববন্ধন করছে জানিনা। যারা আমার কাছে চাঁদা চেয়েছিল এবং চাঁদা না দেওয়ায় আমার বাউন্ডারি ভেঙ্গে দেয়। পরে তাদের নামে মামলা করছি। যারা জমি দাবী করছে আমি তাদেরকে বলছি,তোমাদের কাগজপত্র থাকলে আদালতে যাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category