স্টাফ রিপোটার গাজীপুর : গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লার বিরুদ্ধে মিথ্যা বানোয়ট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন আজ বেলা ১২ টায় সদর উপজেলার হোতাপারায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন রিজভী লিখিত বক্তব্যে বলেন,পলমল সাফা সোয়েটার লিমিেিটড-২ এর শ্রমিক ছাটায়ের পর শ্রম আইন আনুযায়ী গত ১৪ আক্টোবর শ্রমিকদেও নগদ অর্থ প্রাপ্য প্রদান করা হয়।
এ সময় কারখানা কৃতপক্ষ সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে ডাকেন এবং কৃতপক্ষ উপস্থিত থেকে শ্রমিকদের নায্য পাওনা বুঝিয়ে দেয়ার পর তিনি ঘটনাস্থল থেকে চলে আসেন পরবর্তিতে জানতে পারি একদল প্রতরাক চত্রু নিজেকে শ্রমিক নেতা দাবী করে জোর পুর্বক শ্রমিকদের প্রাপ্য অর্থ থেকে কিছু অংশ নিয়ে যায়।
এ ঘটনায় কেবা কাহারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে দুইটি জাতীয় দৈনিকে আমার নাম জরিয়ে মিথ্যা বানোয়ট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে এবং আমার দল বিএনপিকে হেয় পতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশ করা হয়। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আবুবক্কর ছিদ্দিক,জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব ইসলাম উদ্দিন, সহ স্থানীয় নেতা কর্মি ও বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।