• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রাম শহরের জামালখানে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার-৩৮

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর জামালখানে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিছিলে অংশ নেয়া কয়েকজন রয়েছেন বলে দাবি পুলিশের। তবে, এ সংখ্যায় সন্তুষ্ট নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিছিলকারী সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের আইনের আওতায় আনার দাবি সমন্বয়কদের।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানায়, বিশেষ অভিযানে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী, শেখ হাসিনার সরকার পতন পরবর্তী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার থেকে রোববার রাত ১০টা পর্যন্ত) নগরীর ১৬ থানা এলাকা থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- রাকিবুল ইসলাম, ইমরান হায়দার, মহিউদ্দিন ওরফে মাঈনুদ্দিন, বাচ্চু মিয়া, বেলাল হোসেন আজাদ, সাইমন ও টুটুল। এর মধ্যে প্রথম চারজন জামালখান এলাকায় মিছিলকারী বলে জানান নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ।
শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে জামালখান এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে মিছিল করেন ছাত্রলীগের অন্তত: ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিয়ে দ্রুত ঐ স্থান ত্যাগ করে চলে যান।
রাতেই ঐ মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে অনেককে মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায়। মিছিলের অগ্রভাগে ছিলো কয়েকটি মোটরসাইকেলও।
ওই ঘটনার পর শনিবার বিকেলে জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে মিছিলকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দামপাড়ায় সিএমপি কমিশনার কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।
সেখানে তারা মিছিলকারীদের গ্রেপ্তারে নগর পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে গ্রেপ্তারে ব্যর্থ হলে তিন থানার ওসি সহ (কোতোয়ালি, চকবাজার ও পাঁচলাইশ) পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান তারা। তাদের আল্টিমেটামের সময় শেষ হয়েছে গতকাল রোববার।
এদিকে, গ্রেপ্তারের সংখ্যা নিয়ে সন্তুষ্ট নন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ। তিনি বলেন, আজকের (সোমবার) মধ্যে ৫০ জনকে গ্রেপ্তার দেখতে চাই। আল্টিমেটামের মধ্যে পুলিশ প্রশাসন সবাইকে গ্রেপ্তার করতে পারেনি। তারা বলেন, এক্ষেত্রে পুলিশ ব্যর্থ। আজ সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category