• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে বিএনপি নেতা কবির হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কবির আহম্মদ সওদাগর (৭৪) নামে এক বিএনপি নেতা ও ব্যবসায়ীকে হত্যার ঘটনার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।
২২ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কামাল উদ্দিন (৩৩) ও মোঃ সাঈদ (৩১)কে গ্রেপ্তার করে র‌্যাব-ঢাকা ১ এবং র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দলের সদস্যরা।
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বারইয়ারহাট পৌরসভা বাজারে ছুরিকাঘাতে কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নং আসামি কামাল উদ্দিন ও মোঃ‌ সাঈদকে র‌্যাব-১, ঢাকা এবং র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
এর আগে চলতি বছরের গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় কবির আহম্মদ সওদাগর জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ হিঙ্গুলী মার্কেটে নিজ দোকানে কাজ তদারকি করা অবস্থায় বকেয়া দোকান ভাড়াকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে তার পরিবারের অভিযোগ।
ওই ঘটনার পর নিহত বিএনপি নেতা কবির আহম্মদ সওদাগরের পুত্র দিদারুল আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category