• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন বহিষ্কার

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
২৫ অক্টোবর (শুক্রবার) বিকালে বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কারণ সহ এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
এদিকে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে খাবার সরবরাহের কাজ পেতে আমেরিকান অ্যান্ড এফির্ড (বাংলাদেশ) লিমিটেড নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশ ও ফ্যাক্টরি বন্ধের হুমকি দেয়ার অভিযোগে গত সোমবার (২১ অক্টোবর) প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ইলিয়াস কাঞ্চন সহ দু’জনের নামোল্লেখ করে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বহিষ্কারকৃত ইলিয়াস কাঞ্চন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে গত বছরের ডিসেম্বরে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category