• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নাটোর জেলা প্রতিনিধি :
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগিবৈঠা দিয়ে জামাতের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চি-পেড়াবাড়িয়া বাজারস্থ জামায়াত ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ এলাকা ঘুরে মালঞ্চি রেলগেট এলাকায় সমাবেশ করেন জামায়াতের নেতা-কর্মীরা।

এতে উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামীর দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, নায়েবে আমীর আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রব, উপজেলা ছাত্রশিবির সভাপতি মিঠু সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ওই দিন ছিলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন ঢাকার পল্টনসহ সারাদেশে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ন্যাক্কারজনক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল আওয়ামী লীগ। ওই ‘হত্যাকান্ডে’ জড়িত এবং ২৪ সালের ৫ অক্টোবর পূর্বে সকল গণ হত্যার সাথে জড়িত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category