• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ছাত্রদের তোপের মুখে বাগেরহাটের জেলা প্রশাসক এবার বাগেরহাটের ডিসির প্রত্যাহারের দাবীতে ছাত্রদের মানব বন্ধন

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের জেলা প্রশাসকের অ সৌজন্য মূলক আচরনের কারনে এবার বাগেরহাট সরকারী বালক বিদ্যালয়ের ছাত্ররা মানব বন্ধন করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। বুধবার বিকালে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাগেরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাফি রহমান, এস এম লাবিব আহসান, জারিফুল ইসলাম, তপু দাস, শেখ আব্দুল্লাহ প্রমুখ। মানব বন্ধনে ছাত্ররা জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে শ্লোগান দেয়। একপর্যায়ে জেলা প্রশাসক আহম্দে কামরুল আহসান এসে ছাত্রদের সাথে আলোচনা করেন। এসময় ছাত্রদের পক্ষথেকে তার অ সৌজন্য মূলক আচরনের জন্য বাগেরহাট বাসীর কাছে সোসাল মিডিয়ায় ক্ষমা চাওয়ার কথা বলেন।
এবিষয়ে ছাত্র নেতা সাফি রহমান বলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহম্দে কামরুল আহসান ছাত্রদের সাথে খারাপ আচরন করেছে, একটি সভায় শিক্ষকদের সাথে ও খারাপ আচরন করেছে, বাগেরহাটের সিভিল সার্জন একটি অনুষ্ঠানে তার পাশে দাড়িয়ে “ জয় বাংলা” শ্লোগান দেয় এসময় জেলা প্রশাসক কোন প্রতিবাদ করে নাই এসব কারনে আমরা জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবী জানিয়েছি। সাথেসাথে তিনি যেন সোসাল মিডিয়ায় বাগেরহাট বাসীর কাছে ক্ষমা চায় মানুষের সাথে খারাপ আচরন করার জন্য।
উল্লেখ্য, স্বৈরাচারী হাসিনা সরকারের পৃষ্ঠপোষক বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল আহসান কে দ্রæত বাগেরহাট থেকে প্রত্যাহারের দাবীতে সচেতন বাগেরহাট বাসীর পক্ষ থেকে গত ২৮ অক্টোবর দুপুরে খুলনা বিভিাগীয় কমিশনারের কাছে স্বারক লিপি প্রদান করা হয়েছে। এদিকে একই দাবীতে বাগেরহাট সচেতন নাগরিকের পক্ষথেকে ২৪ অকোটাবর রাতে বাগেরহাট শহরে বিক্ষোভ ঝাড়– মিছিল করে ও ও ২৭ অক্টোবর সকালে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজার হাজার জনতা মানব বন্ধন করে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category