• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

দশমিনায় ডাকসু’র সাবেক ভিপি নুরু’র সাথে সাংবাদিকদের মতবিনমিয় সভা

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডাকসু’র সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু’র সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ডাক বাংলোতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দশমিনা প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহম্মেদ, সাধারণ সম্পাদক সঞ্জয় ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন তানভির সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে ডাকসু’র সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, আওয়ামী লীগ হামলা চালিয়েছে, গুলি করেছে, মানুষ হত্যা করেছে। এমন কি আওয়ামী লীগ বিগত ১৫বছর দেশের গণতন্ত্র ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে। কাজেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি দেশে থাকা উচিত নয়। ইতিমধ্যেই ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাই হবে না এটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category