• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

সুন্দরগঞ্জে যুব দিবসে টেকাব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেশকিছু কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে জাতীয় যুব দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, যুব চেক বিতরণ ও টেকাব ২য় পর্যায়ের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহম্মেদ লস্করের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি’র বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমির অধ্যক্ষ মো. একরামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, সুন্দরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো. মোশারফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ, নারী যুব সমিতি’র সভাপতি খাতিজা বেগম প্রমূখ। এর আগে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দুইজন সফল উদ্যোক্তার মাঝে চেক বিতরণ ও টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৪০ জন প্রশিক্ষণার্থীর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category