• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ১০জন জুয়াড়ি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ১০জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ জালাল উদ্দীন (৫২), মোঃ জলিল (৫৪), সাইদুল (৪৯), আইনুল (৪২), মোঃ পিয়ারুল ইসলাম (৪৪), আসাদুর রহমান (৪৫), সাইদুল ইসলাম কালু (৪০), জুবায়ের হোসেন (৩৯), মোঃ মাসুদ (৫২) ও ইন্দ্রোজিৎ কুমার ঘোষ (৩৬)। তাঁরা সকলেই মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানার এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, মঙ্গলবার রাতে মহানগর ডিবি পুলিশ জানতে পারেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় কতিপয় জুয়াড়িরা জুয়ায় আসর বসিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের নগদ আর্থ ও তাস-সহ গ্রেফতার করে এসআই মোঃ শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category