মোঃ মনির হোসেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ জেলা দক্ষিণ নতুন আহবায়ক,যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবকে ত্রিশাল উপজেলা পৌর ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার( ৫ নভেম্বর ) বিকেলে ত্রিশাল উপজেলার নওধার এলাকায় এ সংবর্ধণা দেওয়া হয়।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, ও সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।