• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় বিএনপির সর্বকালের সেরা জনসভা

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল জনসভা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মু. হাসান মামুন।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, খন্দকার মিজানুর রহমান, আব্দুস সালাম মৃধা, পঙ্কজ দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. বিপ্লব গাজী, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম খান প্রমুখ।
হাসান মামুন বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে কেউ যেন কোন ষড়যন্ত্র না করতে পারে- এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ কারো নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়নি যে, প্রশাসনের চেয়ার, টেবিল ও খাবার খেয়ে রাজনৈতিক সভা করতে হবে। ঐতিহাসিক ৭ নভেম্বর ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category