• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম জানান,শনিবার রাতে উপজেলার পারইল এলাকায় অভিযান চালিয়ে পারইল গ্রামের মহির উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৫) এবং একই রাতে উপজেলার এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আসলাম হোসেনের ছেলে সাগর হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জিল্লুর পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সাগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ককটেল নিক্ষেপ,ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category