• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে মারধর করে ১৫ভরি স্বর্ণের ও ১০০ভরি চান্দির গহনা ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ অবরোধ করে মিলন চন্দ্র শীল (৪২) নামে এক স্বর্ণকারকে মারধর করে নগদ টাকাসহ ১৫ভরি স্বর্ণের গহনা এবং প্রায় ১০০ভরি চান্দির গহনা ছিনতাই করার অভিযোগ ওঠেছে।বুধবার সন্ধায় উপজেলার স্থল এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইকারীদের মারধরে আহত মিলনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একডালা ইউনিয়নের স্থল গ্রামের শ্যামল চন্দ্র শীলের ছেলে। স্থানীয়রা বলছেন,অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করায় এবং পুলিশি টহল না থাকার সুযোগে প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের ঘটনা বেরেই চলেছে।
মিলন চন্দ্র জানান.এলাকার পার্শ্ববতি কালীগঞ্জ বাজারে তার স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিন ব্যবসার কাজ শেষে দোকানের স্বর্ণ-চান্দিসহ টাকা পয়সা নিয়ে বাড়ীতে আসেন এবং পরের দিন সকালে যাবার সময় আবারো সেগুলো নিয়ে যান। প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজ শেষে বুধবার সন্ধা অনুমান ৬টা নাগাদ মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে গ্রামের নিকটে পৌছলে ৩/৪জন ছিনতাইকারী পথরোধ করে বেধরক মারধর করে ১৫ভরি স্বর্ণের গহনা এবং ১০০ভরি চান্দির গহনা ও নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে রাস্তা দিয়ে চলাচলের সময় লোকজন দেখতে পেয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এর পর রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
স্থানীয়রা জানান,সরকার পতনের পর ইউনিয়নের যাত্রাপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করার কারনে সেই থেকে এলাকায় পুলিশের কোন টহল নেই।এই সুযোগে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেরেই চলেছে। স্থানীয়রা বলছেন,গত এক সপ্তাহে এই এলাকায় রাস্তা অবরোধ করে বেশ কয়েকটি ছিনতাই এবং প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেছে। এলাকার জন-মানুষের নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার করতে দ্রæত অস্থায়ী পুলিশ ক্যাম্প চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ছিনতাইয়ের বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি জানিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,এলাকাবাসীর জন-নিরাপত্তার স্বার্থে পুলিশ ক্যাম্প চালু করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আসা করছি খুব অল্প সময়ের মধ্যেই অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে এবং পুলিশি টহল জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category