• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পত্নীতলায় সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় সুমন হত্যার বিচারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা ও শিক্ষার্থীরা ।

সুমন নজিপুর মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এর স্বত্বাধিকারী এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে ।

সোমবার দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্তরে সাধারণ ব্যবসায়ী ও নজিপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে সুমন হত্যার খুনীদের ফাঁসি দাবি জানানো হয়। হত্যার সাথে জড়ি খুনিদের দ্রুত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

রবিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুমনের দেহ ঝুলে ছিল নাদৌড় গ্রামীণ সড়কের পাশে কাঁঠালের গাছের ডালে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন সুমনের ফেসবুক আইডি থেকে
মৃত্যুর পূর্বে সুমন ফেসবুক লাইভে বাঁচার আকুতি জানিয়েছিল। ৫ মিনিট ৪৬ সেকেন্ডের অন্ধকার এই লাইভ ভিডিওতে শোনা যায় বিধবা মা এবং বোন, ভাগনা-ভাগনির অনাগত ভবিষ্যৎ চিন্তা করে কান্নাকাটি করেছে। তার মাকে কে দেখবে সে ছাড়া তার মায়ের আর কেউ নেই। বুলবুলের নাম উল্লেখ করে বলে তার কাছ থেকে ৭০ হাজার টাকা সুদের উপর নিয়েছিল ১ লক্ষ ৪০ হাজার পরিশোধ করেছে পরে ফাঁকা চেক ও স্ট্যাম্পে সহি নিয়ে ৮লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন বুলবুল। রাজনৈতিক ভয় দেখান এখনন বিএনপির ভয় দেখান। পুলিশের ভয় দেখান, সুমন আরও বলেন বুলবুল লোক পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। ১০ লক্ষ টাকা নিয়ে আসছিল সিএনজি হতে নামার পরই দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে, বুলবুলকে ৫ লক্ষ দিবে আর তারা ৫ লক্ষ নিবে এসব কথা লাইভে বলেন সুমন।

সুমনের বড় বোন মৌসুমী তার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চান। সুমনের মা সাহিদা বলেন স্বামীকে হারিয়ে একমাত্র বুকের ধন ছেলেকে নিয়ে বেঁচে ছিলাম সেই বুকের ধন কে কেড়ে নিলো আমি কি নিয়ে বাঁচবো। পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতাম।

পত্নীতলা থানার এসআই সুব্রত কুমার বলেন লাশের সুরতহাল রিপোর্ট করে তৈরী করা হয়েছে। আইনগত ব্যবস্থার জন্য মর্গে পাঠানো হয়েছে।কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে থানায় কোন অভিযোগ প্রাপ্ত হয় নাই অভিযোগ প্রার্থী সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category