• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

অতিত ইতিহাসের রেকর্ড ভঙ্গ করা বিএনপি’র সমাবেশের জন্য প্রস্তুত ছাগলনাইয়া: প্রধান অতিথি মির্জা ফখরুল

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,ফেনীর কৃতিসন্তান ও জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ফেনীর ফুলগাজী-ফরশুরাম ও ছাগলনাইয়া নির্বাচনী এলাকা নির্বাচিত সাবেক সংসদ সদস্য দেশ মাতা বেগম খালেদা জিয়ার সেই নির্বাচনী এলাকা ফেনীর ছাগলনাইয়ায় আগষ্ট বিপ্লবে সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বিএনপি’র বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ২০ নভেম্বর (বুধবার) বিকাল ৩টায় ছাগলনাইয়া পৌর সদরের আদালত চত্তর প্রাঙ্গণে।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের সার্বিক বিষয়ের ওপর বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি আবদুস সালাম, জয়নাল আবেদীন (বিপি), স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রনি সহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ফেনী জেলা বিএনপি’র সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু।
মহাসমাবেশকে সামনে রেখে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পৌর শহরে মিছিলে মিছিলে মুখরিত রেখেছেন দলের নেতা-কর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ছাগলনাইয়া পুরাতন আদালত চত্বরের জনসমাবেশ স্থল। সমাবেশ উপলক্ষে স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে বলে সেখান থেকে জানিয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলী।
সমাবেশের আগেরদিন ১৯ নভেম্বর ( মঙ্গলবার) দুপুরের দিকে জনসভাস্থল পরিদর্শন করেন ফেনীর কৃতিসন্তান, বিএনপি’র ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনু।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও এডভোকেট সাহেনা আক্তার শানু।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোঃ ইউসুফ মজুমদার, সদস্য সচিব আবদুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিন, সদস্য সচিব মোঃ ইব্রাহীম মিয়াজী নয়ন সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশ কে ঘিরে ফেনীর ছাগলনাইয়া সহ বিভিন্ন উপজেলায় দলের নেতা-কর্মীদের মাঝে প্রাণ সঞ্চার হওয়ার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। সমাবেশ সম্পর্কে দলের দায়িত্বে থাকা একাধিক নেতা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিগত আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাগলনাইয়া উপজেলা বিএনপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেনী জেলা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক ১০নং গোপাল ইউনিয়ন বিএনপি ও বর্তমান ফেনী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য নুরুল আমিন বাদশা বলেন, অতিত ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করা সমাবেশ হবে ছাগলনাইয়াতে ইনশাল্লাহ।
বারইয়ারহাট ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও ভিপি, ১০ নং গোপাল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং১০ নং গোপাল ইউনিয়ন বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, চতুর্দিক থেকে আগত মিছিলে মিছিলে সমাবেশে তিল ধারণের ঠাঁই থাকবে না।
ফেনী জেলা যুবদলের সম্মানিত সদস্য গাজী সিরাজুল ইসলাম ভুট্টো বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর পর মুক্ত বিহঙ্গের মতো সমাবেশে যোগদান করার আনন্দে সাধারণ নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইয়ে চলেছে। বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের তুখোড় ছাত্র নেতা, বর্তমান ছাগলনাইয়া উপজেলা যুবদল নেতা, শহীদ জিয়া আদর্শের লড়াকু সৈনিক মোঃ ফরহাদ বলেন, বিগত ১৬-১৭ বছর সভা-সমাবেশে যোগদান করতে পারিনি আওয়ামী গুন্ডাদের হুমকি-ধামকি ও হামলা-মামলার ভয়ে আর আজকের সমাবেশে যোগদান করার আনন্দ যে কতো তা বলে বুঝানো যাবে না।
৯ নং শুভপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ছাগলনাইয়া উপজেলা যুবদলের সদস্য এস এম সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর পর এমন সমাবেশ পেয়ে দলের সাধারণ নেতা-কর্মীরা উজ্জিবিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category