• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে পূর্ব শত্রুতার জের ধরে ৮ম শ্রেণীর ছাত্রীর উপরে হামলা।

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটে পূর্ব শত্রুতার জের ধরে ৮ম শ্রেণীর ছাত্রীর উপরে হামলা। নিরাপত্তাহীনতায় রয়েছে ছাত্রী ও তার পরিবার। বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার ছাত্রী ও তার পরিবার।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতনের শিকার স্কুল ছাত্রী রোশনি আক্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৮ নভেম্বর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে শহরের নাগেরবাজার এর জুয়েল হাওলাদার ওরফে রাখা বাগেরহাট স্টেডিয়াম রোড আমাদের নিজ বাড়ির সামনে রাস্তার উপরে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে এলোপাথারি মারধর করেন।
এসময় আমার পিতা মাতা ও ছোট ভাই ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়।
হামলাকারী রাখার ভাই সোহেল আমাদের ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকে আমার ছোট ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে এক লক্ষ্য টাকা চাদা দাবী করেন, আমার ভাইয়ের প্রান বাচাতে নগদ এক লক্ষ্য টাকা দিতে বাধ্য হই।
পরবর্তীতে যাবার সময় আমাদের বাসার আসবাবপত্র ভাঙচুর করে ও হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে আমার মা আদুরি বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাঈদুর রহমান বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত অপূর্বক ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category