• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ আহত ৩, থানায় মামলা

দিনকাল বিডি / ২৭২ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি:
দিন-দুপুরে দলবল নিয়ে জোরপূর্বক জমি দখল ও সফিকুল ইসলামের পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে আব্দুল মতিন গ্যাং ও তার লোকজনের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান আত্মীয় ও স্থানীয়রা।
সোমবার ( ২১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কিসামত (শুখানপুখুরী) এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সফিকুল ইসলাম এ ঘটনায় পরের দিন মঙ্গলবার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মতিনের পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত সফিকুল ইসলামের সাথে কারণে-অকারনে ঝগড়া করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত সোমাবার ( ২১ নভেম্বর) বিকেলে রাসায়নিক সার ক্রয়ের জন্য স্থানীয় বাজারের উদ্দেশ্য রওনা হলে এই সুযোগে মতিন গ্যাং আমার জমিতে অনধিকার প্রবেশ করে মহেন্দ্র হালচাষ করেন। এসময় সফিকুল ইসলামের মা ও তার স্ত্রী বাঁধা দিতে গেলে আসামীরা তাদেরকে লাঠি শোঠা দিয়ে মারধর করে। সফিকুল ইসলাম তার মা ও স্ত্রীকে উদ্ধার করে বাড়িয়ে আসার চেষ্টা করলে মতিন গ্যাং দেশীয় ছোড়া, রামদা, লাঠি নিয়ে মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এবং রানু বেগম (৪০) সফিকুলের বৃদ্ধা মাকে মাটিতে ফেলে গলা চেপে ধরেন। তার মাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও দেশীয় অস্ত্র দিয়ে জোরে কোপ মারলে তার মাথা অনেক টা কেটে কেটে যায়। পরে স্থানীয় ও আত্মীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।

ভুক্তোভোগী সফিকুল ইসলাম জানান, মতিন গ্যাং পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাঠিশোঠা, দেশীয় অস্ত্র নিয়ে আমার তফশীলকৃত আবাদি জমিতে মহেন্দ দিয়ে হালচাষ করতে গেলে আমার মা ও স্ত্রী বাঁধা দিলে তারা মিলে লাঠি ও লোহার রড দিয়ে তাদের মারধর করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকে তারা এলোপাথালী মারধর করতে থাকে। এসময় আসামীরা আমার মা কে লোহার রড দিয়ে হাতে-পায়ে আঘাত করলে আমার মায়ের হাতে কনুই ভেঙ্গে যায় আর আমার স্ত্রীর মাথা অনেক কেটে যায়। আমার পকেটে সার ক্রয়ের ৫৩ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়।

আমাদের ডাক শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে তাদের পরামর্শে ৯৯৯ লাইনে ফোন করে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে আসামীরা পালিয়ে যায়। আমি বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছি। মামলা করার পর থেকেই আসামীরা বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্টু বিচার চাই।
এদিকে অভিযুক্ত আব্দুল মতিন গ্যাং এর সাথে যোগাযোগ করলে তাদের কাউকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে সফিকুল ইসলামেরপক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category