• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন-সহ গ্রেফতার ১০ 

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা ওরফে ডন-সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার ৮ ডিসেম্বর সোহেল রানা ডনকে বর্ণালি মোড় থেকে তাকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতার মোঃ সোহেল রানা ওরফে ডন (৪২), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুরাতন বিল সিমল এলাকার মোঃ আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে। সে রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোঃ সোহেল রানা ওরফে ডনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ডন। তিনি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহার নামীয় আসামি।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষেসোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category