• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে অসাধু দুই সার ডিলারকে জরিমানা

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় মজুদের বেশি সার সংরক্ষণ ও উত্তোলন ভাউচারের তথ্যের সঙ্গে মজুদ ও বিক্রি ভাউচারের মিল না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যার পর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম।
আদালত সূত্র জানায়, মজুদের বেশি সার সংরক্ষণ ও উত্তোলন ভাউচারের তথ্যের সঙ্গে মজুদ ও বিক্রি ভাউচারের মিল না থাকায় পবা উপজেলার বায়ার বাজারের বিসিআইসি সার ডিলার নাহার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাক মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যপারে পবা উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, এই দুই ডিলার সরকারি গুদাম থেকে যে পরিমাণ সার উত্তোলন করেছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সার পাওয়া গেছে ডিলারের গুদামে। আবার যে পরিমাণ বিক্রি করেছেন বলে ভাউচার দিয়েছেন তার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সেই তথ্যের মিল পাওয়া যায়নি। এই দুই সার ডিলার কালো বাজার থেকে সার কিনে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন এই অভিযোগ প্রমাণিত হয়েছে। আবার ক্রেতার নামে বিক্রি ভাউচার কেটে রাখলেও সেই ক্রেতার কাছে কোন সারই বিক্রি করা হয়নি। অবৈধ পন্থায় সার বিক্রির অপরাধে দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারি রাজস্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category