• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাপাহারে তিলনা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিলনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলন অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ তসলিম উদ্দীন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় মহা সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক আমিনুল হক বেলাল ও যুগ্ন- আহ্বায়ক মোঃ মামুনুর রহমান রিপন,সাপাহার উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেণু,সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম,সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোশারফ হোসেন,সাপাহার উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইটিং অফিসার আব্দুর রহমান কল্লোল প্রমূখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান সহ স্থানীয় প্রায়ত সকল বিএনপি নেতা কর্মীর স্মরনে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সম্মেলন শেষে মোঃ শাহ আলম কে সভাপতি, আব্দুর রাকিব কে সাধারন সম্পাদক ও নুরুল হোদা কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট তিলনা ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করা হয়। সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম। সম্মেললনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী সমর্থকগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category