• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের খেলার মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ২০টি স্টলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সামাজসেবা অফিসার সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category