• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুম গ্রেপ্তার

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
ওসি মাহবুর বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পরে পাবনার রূপপুর এলাকায় সদর থানার বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরে কিছু লোকজন। তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা নির্যাতন ও হত্যা সহ ৭ টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই রিয়াজুল ইসলাম মাসুমের বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক ছিলেন রিয়াজুল ইসলাম মাসুম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের এই সাবেক নেতা।
গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category