• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার

শাহিন আলম লিটন / ৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালির স্তূপ থেকে আজাদ (৪৫) নামে একজন ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন সিংড়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ভ্যানচালক আজাদ (৪৫) হলেন খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন সিংড়া গ্রামের মৃত বক্কার মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, আজাদ বাড়ি থেকে ভ্যান চালানোর জন্য বের হলে গত ৪ দিন ধরে বাড়িতে না আসা পরিবারের সদস্যরা গত শনিবার খোকসা থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। আজ বিকেলের দিকে বাড়ির পাশে একটি বালির স্তূপ থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে স্থানীয় ওই বালির স্তূপে গিয়ে দেখতে পান আজাদের সারা শরীরে বালু দিয়ে কবর দিয়ে ঢেকে রেখেছেন কে বা কারা।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গতকাল শনিবার আজাদ নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। আজাদের বাড়ির পাশে কে বা কারা তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বালু দিয়ে কবর দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category