• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু।

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বুলবুল আহম্মেদ,নিজস্ব প্রতিনিধি: বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর এলাকার বাশহাটি মৎস্য আড়তের সামনে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় সান্তাহার পৌর শহরের বাঁশ হাটি নওগাঁ-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার কংকাই এলাকার আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোটধাপ এলাকার জিয়াউর রহমানের ছেলে সাহ নেওয়াজ (১৮) ও কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে তিন মোটরসাইকেল আরোহী নওগাঁ বাণিজ্য মেলা থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথেমধ্যে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকার নওগা-বগুড়া সড়কের মৎস্য আড়তের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক আলু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান ৩ জন মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category