• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ আটক ২

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদের আটক করা হয়। আটকরাকৃতরা হলেন, জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোল্লার পুত্র সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও বয়লার চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। এ উপলক্ষে মান্দা থানা পুলিশের এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, এসআই শামীম হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন। এ সন্মেলনে ওসি মনসুর রহমান জানান, ওই এলাকায় একটি প্রতারকচক্র ভারতীয় জাল রুপির লেনদেন করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম জেলা পুলিশ সুপারের দিকনিদের্শনায় এদিন দুপুরে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category