• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান কারাগারে

দিনকাল বিডি / ৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের সাবেক সুপার আবুল হাসনাত খানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এদিন ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়।

এর আগে গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর থেকে বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত খানকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ । এসময় পুলিশের আরও তিন উর্দ্ধোতন কর্মকর্তাকে আটক করা হয়।

পরে শনিবার (০৮ ফেব্রুয়ারি) ফকিরহাট থানায় দায়েরকৃত একটি মামলায় এজাহারনামীয় আসামী হিসেবে আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

মামলার বাদী রফিকুল ইসলাম মিঠু পুলিশ সুপার আবুল হাসনাতের বিরুদ্ধে, বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য ও হুকুম দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগ করেছেন।

বিসিএস পুলিশ ক্যাডারের ২৭ ব্যাচের কর্মকর্তা আবুল হাসনাত খান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে “একটি ব্যালট, একটি ব্যুলেট” বক্তব্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন আগে মৎস্য অধিদপ্তরের একটি অনুষ্ঠানে “যেখানে উন্নয়ন, সেখানেই ধ্বংস” এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার স্বীকার হন এই পুলিশ সুপার। তার বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। গেল বছরের ২৪ আগস্ট পর্যন্ত বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) মাহবুব মোরশেদ লালন বলেন, সাবেক তিন সংসদ সদস্য, সাবেক পুলিশ সুপারসহ ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এই মামলায় পুলিশ সুপারকে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আবুল হাসনাত খান পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা অন্যায় করেছেন। এটা তার বিভিন্ন বক্তব্যে সুস্পষ্টভাবে ফুটে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category