• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে যুবলীগ নেতা শফিক- সহ গ্রেফতার ২০

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে “ডেভিল হান্ট” ২জন আ’লীগ ও মহানগর যুবলীগ নেতা শফিক-সহ ২০জন গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ।

গত ২৪ ঘন্টায় তাদের মহানগর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলো: মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৭), তিনি মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার সাহাজুদ্দিনের ছেলে এবং যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ও শহিদুল ইসলাম (৩৫), তিনি মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মোঃ আব্দুস সোবহানের ছেলে এবং মহানগর আওয়ামীলীগ কর্মী।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান,

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৭জন এবং অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category