• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে বিএনপি নেতা সেলিম হাজারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে
বিএনপি নেতা সেলিম উদ্দিন হাজারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সেলিম (৪৮) প্রকাশ সেলিম হাজারী বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক।
তাকে গ্রেপ্তার করার বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-০৭) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-২০০১ সালের ৪ ফেব্রুয়ারি আসামি সাইফুলের বিরুদ্ধে ফেনী সদর থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) মামলা দায়ের হয়। বিচারিক প্রক্রিয়ায় আসামি সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২৪ বছর পর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ৭ এর একটি আভিযানিক টিম।
পরদিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)
র‍্যাব ০৭ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিএনপি নেতা সেলিম হাজারীর গ্রেপ্তার এবং র‍্যাব এর দেয়া বক্তব্যের কোনো মিল নেই উল্লেখ করে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে- যে কারো বিরুদ্ধে মামলা থাকতেই পারে। এবং বিচার-বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার ও করার এখতিয়ার রাখেন। কিন্তু, বিএনপি নেতা সেলিম হাজারী পলাতক ছিলেন তা সঠিক নয়। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিথ্যা মামলায় জর্জরিত ছিলেন, এবং সন্ত্রাসীদের হাতে থেকে জীবন বাঁচাতে এক প্রকার আত্মগোপনে থাকার কথা থাকলেও তিনি এলাকায় ছিলেন পালিয়ে যাননি। এর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি প্রকাশ্যে এলাকায় ছিলেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ফলে, তাকে পলাতক বলা বা দেখানো হাস্যকর।
বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম: সদস্য দিদারুল আলম মিয়াজী সহ অপরাপর নের্তৃবৃন্দ বিএনপি নেতা সেলিম হাজারী কে পুরোনো একটি মামলা সচল করে গ্রেপ্তার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category