• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীর পবায় অটোভ্যান চালকের লাশ উদ্ধার

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় আলতাফ হোসেন (৪৫), নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আলতাফ হোসেন (৪৫), তিনি পবা থানার বাগসারা গ্রামের মনসুর আলীর ছেলে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন জানান, রোববার (২ মার্চ) ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি আলতাফ। সকালে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের ধরে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের ক্ষত পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category