• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধর্ষণকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাপাহারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দেশব্যাপী নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাসহ নারীর বিরুদ্ধে সকল সহিংসতার প্রতিবাদে সাপাহারে মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকাল ১০ টায় সাপাহারের সর্বস্তরের জনগণের উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।

আয়োজকদের পক্ষে মোহাম্মদ সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লেখক, চিন্তক ও সংগঠক মাহফুজ ফারুক, গুড ওয়ার্ক ফাউণ্ডেশনের মোঃ নাবিল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. দেলওয়ার হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি মোঃ রিফাত হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে পাহাড়-সমতলসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত করণ এবং প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, ভুক্তভোগী ও সাক্ষীকে সব ধরনের সুরক্ষা প্রদানের জন্য ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করার দাবি জানান।

অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান বক্তারা।
প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে সাপাহারের সর্বস্তরের জনগণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবি জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category