স্টাফ রিপোর্টারঃনওগাঁর মহাদেবপুরে শুক্রবার বাদ জুমা স্থানীয় বাসষ্ট্যান্ড মাছের মোড়ে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামীক সোসাইটি অব মহাদেবপুর এবং ছাত্র ও তৌহিদী জনতার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মুহাম্মদ আব্দুল্লাহ, ডাঃ মাহবুবুর রহমান প্রমূখ। বক্তারা ফিলিস্তিনে মুসলমান নারী, শিশুসহ গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সকল ইসরাইলী পণ্য বর্জনের আহবান জানান। শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।