আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বিবাদমান পৈত্রিক জায়গায় বাঁশ কাটতে বাধা দেয়ায় প্রতিপক্ষের মারধরে আবু রায়হান (২১) নামের এক যুবক আহত ও তাদের বসতবাড়িতে হামলা করে চুলার ঘরের ছাউনি বাংচুর করা অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (৬ এপ্রিল) বিকেল ৪টায় আদমদীঘি উপজেলার বড় জিনইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু রায়হান নিজেই বাদি হয়ে তার ফুপু বকুল বেগম, চম্পা বেগম, পুতুল ও পারুল বেগমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বড় জিনইর গ্রামের রফিকুল ইসলামের সাথে তার বোনদের পৈত্রিক সম্মতি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামে বেশ কয়েক দফায় সালিশ বৈঠক করেও কোন সুরাহা হয়নি। গত রোববার বিকেলে বড় জিনইর গ্রামে রফিকুল ইসলামের বোন বিবাদীরা পৈত্রিক সম্মতিতে থাকা বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিল। সেময় রফিকুল ইসলামের ছেলে আবু রায়হান বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মাারধরে আহত করে রফিকুল ইসলামের বসত বাড়িতে চড়াও হয়ে রান্না ঘরে টিন ও টালি ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। বিবাদী চম্পা বেগম জানায়, তারা তার মৃত মায়ের মিলাদ উপলক্ষে কয়েকটি বাঁশ বিক্রি দিয়েছে। সেই বাঁশ কাটতে বাঁধা দেয়ায় গন্ডগলের সৃষ্টি হয়।