মোঃ মনির হোসেন:গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলার উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গো-হাটা মোড় থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল সরকারী নজরুল কলেজ গেটের সামনে গিয়ে এক সমাবেশে মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার নায়েবে আমীর ত্রিশাল আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল।
এসময় আরও উপস্থিত ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর আ.ন.ম. আব্দুল্লাহীল বাকী নোমান, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি এনামুল হকসহ উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।